শর্তাবলী

PromotionCall.com ব্যবহারের শর্তাবলী

১. সেবার বর্ণনা

PromotionCall.com (SaaSKo-এর একটি সেবা) ব্যবহারকারীকে ভয়েস টু প্রোমোশন, বাল্ক এসএমএস মার্কেটিং ও কল টিম সেবা প্রদান করে। অ্যাকাউন্ট তৈরি করে আপনি এই সেবাগুলো ব্যবহার করতে পারবেন।

২. অ্যাকাউন্ট ও দায়িত্ব

আপনি আপনার অ্যাকাউন্ট ও লগইন তথ্যের সম্পূর্ণ দায়িত্বে থাকবেন। অননুমোদিত ব্যবহার হলে অবিলম্বে আমাদের জানাতে হবে। ভুল বা ভাও তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা যাবে না।

৩. ব্যবহারযোগ্য কনটেন্ট

প্রমোশনাল কল বা এসএমএসে এমন কনটেন্ট পাঠানো যাবে না যা বাংলাদেশের আইন, BTRC নীতিমালা বা জনশৃঙ্খলার পরিপন্থী। স্প্যাম, প্রতারণামূলক বা অশ্লীল কনটেন্ট সম্পূর্ণ নিষিদ্ধ।

৪. পেমেন্ট ও ব্যালেন্স

সেবা ব্যবহারের জন্য আগে রিচার্জ করতে হবে। ভয়েস কল প্রতি মিনিট ২ টাকা, এসএমএস ও কল টিম রেট প্যাকেজ অনুযায়ী। ব্যালেন্স শেষ হলে সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে।

৫. সেবার পরিবর্তন

আমরা যেকোনো সময় সেবার রেট, ফিচার বা শর্তাবলী পরিবর্তন করতে পারি। গুরুত্বপূর্ণ পরিবর্তন আগে জানানো হবে।

৬. দায়মুক্তি

নেটওয়ার্ক, অপারেটর বা তৃতীয় পক্ষের কারণে কল/এসএমএস ডেলিভারি ব্যাহত হলে PromotionCall.com দায়ী থাকবে না। সেবা 'যেমন আছে' ভিত্তিতে প্রদান করা হয়।

সর্বশেষ আপডেট: ২০২৬। যেকোনো প্রশ্নে promotioncall@saasko.ai-এ যোগাযোগ করুন।